রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭

তুফান -ছোট গল্প--বি.কে


তুফান - ছোট গল্প

 পাহাড়ের পথ বেয়ে চলছে আনমনে তুফান। তুফান নামের ইতিহাস আছে, তা হল কোন এক বড় তুফানে তার বাবা-মার প্রাণ নেয়। সেও তুফান নামে বেজার,  কিন্তু কেউ একজন ছোটকালে তার নাম রাখল তুফান। এভাবে তার নাম হল তুফান। দিন কাটে অন্যের বাড়িতে কাজ করে। কি করবে তার এই কালে আর কেউ নেয়। মনে মনে অনেক কষ্ট
তুফানের। তারও মন চাই স্কুলে যেতে, মাঠে খেলা করতে,  কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতা তাকে বঞ্চিত করেছে সব আনন্দ থেকে।
 তুফানের দিন শুরু হয় গরুদের বিষ্ঠা পরিস্কার করে।তা না হলে মাসীমা যে ভাত  বন্ধ রাখবে, গায়ে হাত তুলবে। সকালে সবাই খেয়ে বাচলে খেতে পারবে তুফান।কোন সময় খেতেও পারে না।  মাসীমা বলে,  তোর খেতে নেই, কাজ কর। তুফানের মাঝে মাঝে মনে হয় পৃথিবী কেন এত স্বার্থপর। কেন এত নিষ্ঠুর।
বিকালে একটু খেলা করতে সময়  পায় বিরলের সাথে। তার আপন বন্ধু বলতে  আছে বিরল। সুখ দুঃখ ভাগ করে দুজনে। বিরল স্কুলে পড়ে।.........!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন